নতুন নেশায় মেতেছে ওরা
নারী শরীরের গন্ধ
ছিঁড়ে কেটে খাচ্ছে দেহ
হোক না দমবন্ধ।
রক্তের স্বাদে লকলকে জিভ
পাশবিক ওই মন
শরীর চাই তা হোক না যেমনই
সে নেশার নাম ধর্ষণ।
ধর্ষক চলে মাথা উঁচু করে
নেই ভয়, নেই সাজা
শূলে চড়াবে কে আর তাদের
আজ রাজ্য আছে,নেই রাজা।
আমি বলি কি এসেছে সময়
হাতে অস্ত্র তুলে নাও,
ধর্ষক যত খুঁজে বের করে
পুরুষাঙ্গ কেটে দাও।
সমাজ বলবে তা বলে কি আর
আইন নেবে তুলে হাতে?
আইনের দেবী চোখের বাঁধন খুলে
নির্বাক চেয়ে থাকে।।

1 Comments
darun
ReplyDeleteলেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)