Advertisement

আপন করতে পারিনি -- তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর )

আপন করতে পারিনি
                                    -- তিতাস মন্ডল

তোকে পেয়েছিলাম তো কাছে
কিন্তু আপন করতে পারিনি ।

আমাকে ছাড়া তোর রাত হতোনা
ভালোবাসি না বলে সকাল হতোনা, 
মন খুলে সকল কথা আমায় তুই বলতিস
বাঁকা চোখে কেউ তাকালে প্রতিবাদ করতিস।

তোর দিন শুরু আমার হাসিতে,শেষ আমাতে করতিস
তুই বাঁচতিস আমারই জন্য, আমাতেই মরতিস।
আজ তুই অন্য কারোর হয়ে গেলি
নিমেষেই কেমন করে আমায় ভুলে গেলি!
চেষ্টা করেও আটকাতে তো পারিনি
তোকে পেয়েছিলাম তো কাছে 
কিন্তু আপন করতে পারিনি ।
আপন করতে পারিনি  -- তিতাস মন্ডল (গান ও কবিতা ঘর )
মনে হয়েছিল তুই সবার থেকে আলাদা 
কিন্তু তোর ওযে সেই একই চেহারা, 
মাঝ পথে  হাত ছেড়ে দিলি
হৃদয় ভেঙ্গে টুকরো-টুকরো করে দিলি ।
যেতে যে চায় তাকে আটকানো কার সাধ্য
সেসব কিছু মেনে নিতে আমি এখন বাধ্য ।
হাতের মুঠোয় তোকে ধরেছিলাম
কিন্তু হাতের রেখা বানাতে পারিনি
তোকে পেয়েছিলাম তো কাছে
কিন্তু আপন করতে পারিনি ।।


Post a Comment

0 Comments