Advertisement

তিতাস মন্ডলের বাংলা কবিতা "লড়াই করো"


লড়াই করো
                --তিতাস মন্ডল




সবাই জাগুক, তুমি শুয়েই থাকো
ভাগ্যকে দোষারপ করতেই থাকো ।
কাঁদছো? 
       যারা দূরের তাদের পাওনি বলে,
আফসোস! 
            কাছের মানুষ হচ্ছে দূরের ।
মানলাম....
           বিপদ তোমার চলার পথে
        ঝড়ের দাপট প্রবল বেগে
   যখন জীবন সাগর উথাল-পাথাল
      তখন নৌকা ধরে বসে থাকো ।
তুমি ভাগ্যকে দোষারপ করতেই থাকো....
                 হারার আগেই হার মেনেছো
                ভয় টা তোমার অন্তরালে
          নির্ভয়ে চোখ মেলো এবার
               সাহস করে দাঁড়াও উঠে ।
আরে , 
        এবার তুমি হালটা ধরো
     নৌকা ছাড়ো পালটা তোলো
 ভাগ্যের সাথে মোকাবিলায়
 কোমর বেঁধে লড়াই করো ।
সবাই জাগুক, তুমিও জাগো
কাছের-দূরের সঙ্গে বাঁচো
ভাগ্যের সাথে মোকাবিলায়
লড়াই করেই টিকে থাকো ।।


Post a Comment

0 Comments