মায়ের মুখে হাসি
-- তিতাস মন্ডল
কোটি টাকার হচ্ছে পূজা
কোটির আলোক সজ্জা,
কোটি মানুষ বস্ত্রাভাবে
ঢাকেনা দেহের লজ্জা ।
হাজার রকম ফল-মিষ্টি
ভোগের আয়োজন,
অনাহারে মরছে মানুষ
মরছে হাজার জন ।
দুর্গা বুঝি এমনটি চায় ?
তিনি তো সবার 'মা'
তাঁর নামে করছ থিমের
প্রতিযোগিতা ।
এসব ছেড়ে ওদের তোমরা
দাও নতুন বস্ত্র,
ক্ষুদার্তের মুখে অন্ন দাও
কানে প্রেমের মন্ত্র ।
তখন -
পূজোর গন্ধে মাতবে সবাই
আট থেকে আশি
দেখবে -
প্রেমের আলোয় আলোকিত
দেখবে মায়ের মুখে হাসি ।।
0 Comments
লেখাটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনিও আপনার জানা বা দেখা যে কোন ওইতিহাসিক-ভ্রমন স্থান সম্পর্কে অথবা আপনার লেখা কবিতা পাঠান আর আমাদের গান ও কবিতা ঘরের সদস্য হয়ে যান। ধন্যবাদ- all-banglakobita.com (ক্লিক করুন -আপনার লেখা)