Advertisement

আমার পণ – মদনমোহন তর্কালঙ্কার গান ও কবিতা ঘর

-মদনমোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি,, 

সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।। 

আদেশ করেন যাহা মোর গুরুজনে,, 

আমি যেন সেই কাজ করি ভালো মনে।। 

ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,, 

এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।। 

ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,, 

পাঠের সময় যেন নাহি করি হেলা।। 

সুখী যেন নাহি হই আর কারো দুখে ,, 

মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।। 

সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি ,, 

কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।। 

ঝগড়া না করি যেন কভু কারো সনে,, 

সকালে উঠিয়া এই বলি মনে মনে।

Post a Comment

0 Comments