Advertisement

"সখার সন্ধানে"--ইসরাত জাহান পান্না (Gaan O Kobita Ghor)

সখার সন্ধানে ইসরাত জাহান পান্না





 কি চাও মাঝি?

অমন কইরা কি দ্যাহো?
সতীত্ব নিবা?
আমার নারীঘরের
চাষা হইবার চাও!
তয় ,তাই করো মাঝি;
বিনিময়ে আমারে
সখার নিবাসে লইয়া যাও।
আর কতকাল মাঝি?
তুমি ঐ পাড় হও ,এ পাড় আও।
বৈঠা হাতে শত প্রাণ বইয়া চলো,
সন্ধানপত্র ক্যান বইয়া আনো না!
কও মাঝি, চাও কি তুমি?
সোনা, গয়না, মুক্তা দামি।


কি পাইলে আমারে দিক চিনাইবা!
মাঝি, লইয়া যাইবা?
সখার সেই পেয়ারার বাগ খুঁইজা লইতে।
গাঙের দইনে দ্যাহি চর মাঝি,
পূর্বে ধরফর!
ও মাঝি,
কোনখানে মোর সখার অদূর ঘর?

Post a Comment

0 Comments