Advertisement

আমার ঘুম চোখেতে স্বপ্ন সে -- আনিশা ফারহিন আরিবা (Gaan O Kobita Ghor)

আমার ঘুম চোখেতে স্বপ্ন সে -- আনিশা ফারহিন আরিবা



আমার ঘুম চোখেতে স্বপ্ন সে যে,

চোখ খুললেই যায় হারিয়ে  !

এভাবে কি ভালোবাসা যায় ---

বলো হায় তাকে কোথায় পাই ?


তার বিরহে বিষাদ এ মন 

প্রেম অনলে পুইড়া ছাই ,

তারে কতো ভালোবাসি

কি করে বোঝাই  ?

শুন্য বুকে প্রেম জমিয়ে

নয়ন জলে ভেসে যায়,

তবুও সে পরাণ বন্ধু ;

বুজলো না আমায় ||


তার আকাশে তারা হয়ে 

মন থেকে যেতে চায়,

এ কথা সে কেন বুঝে না ?

রোজ,,,,

চিঠি পাঠাই মেঘের খামে ,

সকাল গড়িয়ে সন্ধ্যা নামে,

তবুও হায় ! উওর মেলে না ||


Post a Comment

0 Comments